শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নবদ্বীপে
দি নিউজ লায়ন ; সপ্তমীর দিন,শুক্রবার সকালে নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ভাগাড়ের ভেতরে আবর্জনার মধ্যে আনুমানিক তিন চার মাস বয়সী এক শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন।
বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নবদ্বীপ থানার নিয়ে যায় পুলিশ। কি ভাবে শিশুটির মৃতদেহ ভাগাড়ে আসলো তার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Post a Comment